এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
এর আগে শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধা জানান।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, জানাজা চলাকালীন সময় জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক সহকর্মী, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ তাকে জুলাই গণঅভ্যুত্থানের এক সাহসী ও আপসহীন সম্মুখযোদ্ধা হিসেবে স্মরণ করছেন।