শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ওসমান হাদীর ইন্তেকাল করেছেন


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ 

ওসমান হাদীর ইন্তেকাল করেছেন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ তাঁর সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, তিনি ছিলেন একজন স্পষ্টভাষী ও সংগ্রামী রাজনৈতিক কর্মী, যিনি দেশের সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে সোচ্চার ছিলেন।তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক শোক প্রকাশ করা হচ্ছে। অনেকেই তাঁকে একজন সাহসী কণ্ঠ হিসেবে স্মরণ করছেন।

শরিফ ওসমান হাদির জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।