শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ভারত থেকে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ শুরু: প্রধান উপদেষ্টা


জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

১৬ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ভারত থেকে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ শুরু: প্রধান উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।

ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যুগিয়েছে। সেই প্রেরণার ধারাবাহিকতা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ড. ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত। সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তিনি জানান।তিনি বলেন, “নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা আর তাদের সাহায্য করতে পারবে না, তাই নির্বাচনের আগেই তারা ফিরে আসতে চায়। কিন্তু কেউ দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। পরাজিত শক্তি আর কোনো দিন ফিরে আসতে পারবে না।”

প্রধান উপদেষ্টা আরও জানান, প্রশাসনকে কার্যকর ও নিরপেক্ষ রাখতে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভীকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।ভাষণে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পরিবারের সঙ্গে আলোচনা করে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।”

প্রধান উপদেষ্টা তার ভাষণে দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে সরকার কোনো আপস করবে না এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।