শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন, তল্লাশি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১১ ডিসেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ণ 

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ভবনটির ভেতরে ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগের দিনও বাড়তি নিরাপত্তা ছিল, তবে আজ তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিনি এ ঘোষণা দেবেন।তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভবনে প্রবেশের পথে তল্লাশি চালানো হচ্ছে, বসানো হয়েছে ব্যারিকেড। আইন-শৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।

এছাড়া ভবনটির আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তফসিল ঘোষণার সময় ও পরে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ না দিতে আগাম প্রস্তুতি হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।