রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে। প্রথম দিন ২০টি উড়োজাহাজ দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার আয় থেকে বাংলাদেশ ২৭ শতাংশ পাবে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি জানান, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হবে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ থেকে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
এবার ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই টার্মিনালের যাত্রা শুরু হতে যাচ্ছে।