শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সমসাময়িক ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ 

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপদেষ্টা সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন।

সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তিনি কোন আসন থেকে প্রার্থী হবেন বা কোনো জোটে বা দলে যোগ দেবেন কিনা—সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি। উপদেষ্টার দপ্তরের ঘনিষ্ঠ সূত্র বলছে, বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারেন।সচিবালয়ে চলমান রাজনৈতিক আলোচনা, নির্বাচনপূর্ব প্রস্তুতি এবং প্রশাসনিক বিভিন্ন ইস্যু নিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে।