এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৮ ডিসেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। ফলে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের কার্যক্রম চলবে বলে জানিয়েছে আদালতসংশ্লিষ্ট সূত্র।
গত ৩ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা করতে এবং এর পরিবর্তে একটি ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে রুল জারি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল।
রিটে বলা হয়, বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনও একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল ছাড়া নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে প্রতিটি নির্বাচনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপরই দায়িত্ব দেওয়া হয়, যা বিতর্ক সৃষ্টি করে।
রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে নির্বাহী বিভাগের প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদের দ্বারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন বিশ্বাস করার সুযোগ নেই। এ অবস্থায় কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেয়। ফলে নির্বাচন কমিশনের তফসিল ও সংশ্লিষ্ট কার্যক্রম পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ীই চলমান থাকবে।