এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
নির্বাচনের আগে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই। যদি লাইট অন-অফের মতো কোনো সুইচ থাকত, এক মুহূর্তেই সব বন্ধ করে দিতাম। কিন্তু বাস্তবতা ভিন্ন।”
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনায় জড়িতদের যেভাবেই হোক আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন ঘটনা অতীতেও ঘটেছে—এটা অস্বীকার করছি না। কিন্তু নির্বাচনের আগে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা দিতে পারছি না।”
নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যেই এসব প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন—সবকিছুই নেওয়া হচ্ছে।”
তিনি জানান, এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট গণনার সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সমস্যা রয়েছে সেখানে বিকল্প আলোর ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনসংশ্লিষ্ট কাজে বডি ক্যামেরা ব্যবহারের কথাও জানান তিনি।
জাতীয় পার্টির প্রচারণা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কাউকে মাঠে নামতে দিচ্ছে না—এমন অভিযোগ সঠিক নয়। সবাই মাঠে আছে, মাঠ তারাই গরম করে রাখছে। কেউ কেউ আছে, নিজের ঘর থেকে বের হতেও চায় না।”
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। আপনারাও নিয়মিতভাবে এসব খবর প্রকাশ করছেন।”