শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এবার কওমি দাওরায়ে হাদিস সনদধারীরাও হতে পারবেন নিকাহ রেজিস্ট্রার


কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরাও এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগে এই যোগ্যতা শুধু আলিম পাসদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ 

এবার কওমি দাওরায়ে হাদিস সনদধারীরাও হতে পারবেন নিকাহ রেজিস্ট্রার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্য সরকারি চাকরির নতুন দ্বার খুলে গেল। এখন থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে আবেদন করতে পারবেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. আসিফ নজরুল বলেন, নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আলিম সনদধারী ব্যক্তিরাই আবেদন করতে পারতেন। তবে সমতা ও সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন এনেছে। এর ফলে আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তরাও এ পদে আবেদন করতে পারবেন।

তিনি আরও জানান, সরকারের এ সিদ্ধান্ত কওমি শিক্ষার বিস্তৃত স্বীকৃতি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ এবং কওমি শিক্ষাব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি।