শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

৩–৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’: জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট


সরকার আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণয়ন করবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

২০ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ 

৩–৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’: জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও সম্পন্ন করা হবে বলে তিনি জানান। এতে নির্বাচন প্রক্রিয়া আরও সাশ্রয়ী ও উৎসবমুখর হবে বলে সরকারের মত।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন দ্রুতই সম্পন্ন করা হবে।

সরকার জানায়, গণভোটের দিন চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একীভূত একটি প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত জানানোর সুযোগ পাবেন।