শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইলিয়াস হোসেইন এর জন্য সারাবিশ্ব দেখল বাংলাদেশে সহিংসতা


দেশের এক বিশেষ দিনে যেদিন বিশ্বের অনেকের চোখ বাংলাদেশে সেদিনই ইলিয়াস হোসেইন তার অনুসারীদের ধানমন্ডি ৩২ নম্বর এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে অনুপ্রেরণা দেন ।

১৮ নভেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ 

ইলিয়াস হোসেইন এর জন্য সারাবিশ্ব দেখল বাংলাদেশে সহিংসতা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের এক বিশেষ দিনে যেদিন বিশ্বের  অনেকের চোখ বাংলাদেশে সেদিনই ইলিয়াস  হোসেইন তার অনুসারীদের  ধানমন্ডি ৩২ নম্বর এ  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  বাড়ি ভাঙতে অনুপ্রেরণা দেন । সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ । দফায় দফায় সেনাবাহিনি পুলিশ র‍্যাব এর সাথে ইলিয়াস  হোসেইন এর অনুসারীদের হয় সংঘর্ষ । দুপুর থেকে শুরু হয়ে এই সংঘর্ষ চলতে থাকে রাত পর্যন্ত ।

 এই সময়ে পুরো পৃথিবী দেখল কিভাবে একটি দেশের জনগণ সহিংস হয় , যেখানে কেউ ই আইন মানেনা , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ও মানেনা । এই ঘটনায়  ভারত সহ বিভিন্ন দেশের গণমাধ্যম ইতিমধ্যেই সংবাদ প্রকাশ করেছে । বাংলাদেশের গণমাধ্যমে ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই দিনে ৩২ এর বাড়ি ভাঙার সংঘর্ষ নিয়ে সমালোচনা করেন।


ইলিয়াস হোসেন এই দায় কোনোভাবেই এড়াতে পারে না।  তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট দিয়ে সবাইকে ৩২ নাম্বার যেতে বলেন। এমনকি বুলডোজারের ব্যবস্থা করে দেন। এ সময় তিনি বারবার তার অ্যাকাউন্ট থেকে ৩২ ভাঙ্গার জন্য সবাইকে যেতে বলে পোস্ট করেন। এক পোস্টে তিনি  সেনাবাহিনীর প্রধানকে হুমকিও দেন। তার সাথে যুক্ত হয় পিনাকী ভট্টাচার্য । সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও দেখা যায় যে  সেনাবাহিনীর ফোনের এবং মাইকের মাধ্যমে তারা ভাংচুরকারিদের সাথে কথা বলেন।এরপরে আন্দোলনকারীরা ফিরে যান । এই ঘটনায় সারাবিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় ।