শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ


উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে।মোট ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়ছে শুক্র ও শনিবারে।ফলে কার্যকর মূল ছুটি থাকবে ১৭ দিন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৬ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ 

২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, ২০২৬ সালে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) মধ্যে পড়ায় কার্যকর মূল ছুটির সংখ্যা দাঁড়াবে ১৭ দিন।

তিনি আরও বলেন, অনুমোদিত এই ছুটির তালিকা অনুযায়ী পরবর্তী সময়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।