‘ভারতে ফুটবল সংস্কৃতিই নেই’, ভারতের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভক্ত অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিশা।
শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার বিষয়টি জানান অভিনেত্রী। হাসপাতালের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, চার দিন আগে তার মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
মায়ের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে পরিবারের সবাই কঠিন সময় পার করছেন বলেও জানান তাসনুভা তিশা। এই মুহূর্তে ভক্তদের কাছ থেকে কোনো কিছু নয়, শুধু মায়ের জন্য আন্তরিক প্রার্থনা প্রত্যাশা করছেন তিনি।
আবেগঘন বার্তায় অভিনেত্রী তার মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি আল্লাহ যেন তার মাকে পূর্ণ সুস্থতা দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্রকে হেফাজত করেন এমন প্রার্থনাও জানান তিনি।
তিশার এই পোস্ট প্রকাশের পর থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ঘরে অনেকেই তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। কঠিন এই সময়ে অভিনেত্রী ও তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন অনেকে।
মায়ের অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসার পর তাসনুভা তিশার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন সহকর্মী ও অনুরাগীরাও। সবার প্রার্থনা ও ভালোবাসায় তার মা দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরবেন এমন আশাই এখন অভিনেত্রী ও তার পরিবারের।