২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
৫ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষক সম্মানী বৃদ্ধি করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের সম্মানীর হার উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষকরা প্রতি ঘণ্টায় ৩,৬০০ টাকা পাবেন, যা আগে ছিল ২,৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও তার নিচের পর্যায়ের প্রশিক্ষকদের সম্মানী নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা পূর্বে ছিল ২,০০০ টাকা।
প্রশিক্ষণ ভাতায়ও পরিবর্তন আনা হয়েছে—গ্রেড-৯ ও এর উপরের কর্মচারীদের জন্য ভাতা বাড়িয়ে ১,২০০ টাকা করা হয়েছে (আগে ৬০০ টাকা) এবং গ্রেড-১০ ও নিচেরদের জন্য ভাতা এখন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)। এছাড়া কোর্স পরিচালক ২,০০০ টাকা, কোর্স সমন্বয়ক ১,৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফ ১,০০০ টাকা দৈনিক সম্মানী পাবেন।
তবে এ ভাতা শুধুমাত্র নিজ দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রযোজ্য হবে। সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মচারীদের দেওয়া প্রশিক্ষণ বা প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এই প্রজ্ঞাপন কার্যকর হবে না। পূর্ণদিনের প্রশিক্ষণ না হলে দুপুরের খাবারের জন্য বাজেট ব্যবহার করা যাবে না। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হয়েছে।