এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
১ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের কাছে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি। তার মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, সংকট সমাধানে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে বলে বাংলাদেশ অবস্থান জানিয়েছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর চার দিনের নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, সফরকালে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের অধিকার ও সংকটের বিষয়েও কথা বলেছেন। পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার একটি রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন।
সফরে ১১টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব আলোচনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রফতানির সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন। গত সাত মাসে সরকার মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করে যেসব কার্যক্রম পরিচালনা করেছে, বৈঠকগুলোতে সেসব বিষয়ও তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয় জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এ ছাড়া বোয়িংয়ের সঙ্গে বৈঠকের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তার ভাষ্য, এ বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের সরাসরি প্রেস ব্রিফিং আয়োজনের বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সাংবাদিকদের যথাসময়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।