বাংলা কিউআরে নতুন বেশ কিছু সুবিধা চালুর নির্দেশ
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব।’
কুমিল্লার মর্মান্তিক এ ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত উল্লেখ করে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে অপরাধ স্বীকার করেছে। তারা মূলত কিশোর অপরাধী এবং নিহত অপ্রতিমের পরিচিত ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব আলামতও পুলিশ ইতোমধ্যে সংগ্রহ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের গুরুতর অপরাধের পেছনে মাদকসহ নানা সামাজিক কারণ ভূমিকা রাখে। কিশোর অপরাধ রোধে স্কুল পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক অবক্ষয় ও পচন রোধে সরকার ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।