সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত


সেপ্টেম্বর মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল।

৩১ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ 

সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

রোববার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও সেই মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন মাসের শুরু থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।