বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম, নজর হরমুজ প্রণালিতে
২১ আগস্ট ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। শপথের নির্ধারিত বক্তব্য পাঠ করার পর মির্জা ফখরুল শপথ বইতে স্বাক্ষর করেন। পরে তার স্বাক্ষর সত্যায়িত করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দরবার হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।