ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবক আটক
১৬ আগস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র পরীক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শুরু হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানান ইসি সচিব।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।
উল্লেখ্য, ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গত ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে জাতীয় সংসদের সদস্যরা অংশ নেবেন।