এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু সৌদির
২৩ জুলাই ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের সফলতা নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে যেমন নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনাও। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগের পরিবেশ গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ স্বল্পমেয়াদি নয়, বরং টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায়। এ লক্ষ্য অর্জনে সরকার, ব্যবসায়ী সমাজ এবং উন্নয়ন অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে কাজ করছে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে। সরকারের লক্ষ্য শুধু বিনিয়োগ বৃদ্ধি নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত করা। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় নীতি ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।