জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
দেশে বিনিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে কার্যরত ছয়টি সংস্থাকে বিলুপ্ত করে একীভূত কাঠামোয় ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হচ্ছে।
বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাই-টেক পার্ক উন্নয়ন ক্ষমতা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন।
রোববার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সূত্রে জানা গেছে, নতুন এই কাঠামোয় বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের সেবা এক ছাতার নিচে আনা হবে। একই সঙ্গে কাগজভিত্তিক ফাইলিং পদ্ধতির পরিবর্তে চালু করা হবে সম্পূর্ণ ডিজিটাল ‘ডি-নথি’ ব্যবস্থা।
সরকার মনে করছে, বর্তমানে বিনিয়োগ প্রক্রিয়ায় একাধিক সংস্থার সম্পৃক্ততার কারণে জটিলতা ও সময়ক্ষেপণ তৈরি হয়। নতুন ব্যবস্থায় এসব জটিলতা দূর করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের সেবা সহজ করা সম্ভব হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ধাপ ডিজিটালাইজড করা হবে, যাতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়। ফাইল প্রসেসিংয়ের দীর্ঘসূত্রতাও কমিয়ে আনা হবে। এদিকে, সংস্থাগুলো বিলুপ্তি, জনবল পুনর্বিন্যাস, নতুন অর্গানোগ্রাম তৈরি এবং প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে একাধিক কমিটিও গঠন করা হয়েছে। সব খসড়া ও চূড়ান্ত পরিকল্পনা আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।