মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা


ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে, যা আজ রবিবার থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

১৯ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ 

জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন মূল্য আজ রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এ সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। নতুন সিদ্ধান্তে সব ধরনের জ্বালানির দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের এই সিদ্ধান্তে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।