শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।

২৫ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে স্মারক ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকও রয়েছে। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন। তবে এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস থাকায় বৈঠকটি একদিন এগিয়ে বুধবার আয়োজন করা হয়েছে।