শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টে অবকাশকালীন আপিল বিভাগের জন্য দুটি চেম্বার কোর্ট গঠন


১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। এ সময় নির্ধারিত দিনে দুই বিচারপতি শুনানি গ্রহণ করবেন।

১৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ 

সুপ্রিম কোর্টে অবকাশকালীন আপিল বিভাগের জন্য দুটি চেম্বার কোর্ট গঠন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে গত ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। ওই সময় তিনি মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি মো. রেজাউল হক আগামী ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। ওই সময়ও তিনি আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি করবেন।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে গুরুত্বপূর্ণ ও জরুরি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুবিধার্থেই এ চেম্বার কোর্ট গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।