চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
১২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচনের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে বলে অধিবেশনে জানান সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এই পদে মনোনয়ন পেয়েছেন এবং তিনি দায়িত্ব পালনে সম্মত আছেন।
এরপর ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানানো হয়। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে তা কণ্ঠভোটে (হাঁ-না ভোটে) গৃহীত হয়। এর মধ্য দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।