শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঈদ ও শবে কদর উপলক্ষে ১৭-২৩ মার্চ টানা সাত দিনের সরকারি ছুটি


আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ১৮ মার্চ মধ্যবর্তী দিন হওয়ায় এক দিনের বিশেষ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

৯ মার্চ ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ 

ঈদ ও শবে কদর উপলক্ষে ১৭-২৩ মার্চ টানা সাত দিনের সরকারি ছুটি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) মধ্যবর্তী দিন হওয়ায় এক দিনের বিশেষ সরকারি ছুটি কার্যকর করা হবে।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না। জনস্বার্থে ও জরুরি সেবা সচল রাখতে কিছু খাতকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।

ব্যাংক, আদালত ও বেসরকারি খাতের ছুটির বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে। ব্যাংক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে ছুটি নির্ধারণ করবে।

সরকারি ছুটির বিষয়টি সাধারণত সরকারি চাকরি আইন-২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ অনুযায়ী নিয়ন্ত্রিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।