বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ সিদ্ধান্তের ফলে তরুণ নাগরিকরা আগেভাগেই জাতীয় পরিচয় নিবন্ধনের আওতায় আসবে, যা ভবিষ্যতে ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন নাগরিক সেবায় সহায়ক হবে।