মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১৪ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
নতুন বছরকে স্বাগত জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হয়েছে বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছেন। বর্ণিল মুখোশ, প্রতীকী মোটিফ ও লোকজ ঐতিহ্যের নানা উপস্থাপনায় শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রাটি শাহবাগ, মৎসভবন, দোয়েল চত্বর ও টিএসসি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। এর আগে ভোরে সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে প্রায় ২০০ শিল্পী অংশ নেন।
এবারের প্রভাতি অনুষ্ঠানের মূল ভাবনা ছিল-‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ এবং জ্যোতিরিন্দ্র মৈত্র-এর গান।
এদিকে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও পহেলা বৈশাখের প্রথম প্রহরে গানে গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সেখানে সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে ভোর থেকেই জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। সব মিলিয়ে গান, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রাজধানীজুড়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।