বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চিকেন টিক্কা মাসালা: ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদ


ঘরেই তৈরি করা যায় রেস্তোরাঁর মতো সুস্বাদু চিকেন টিক্কা মাসালা। সহজ কিছু উপকরণ ও সঠিক রান্না পদ্ধতিতে মাত্র অল্প সময়েই তৈরি করা যায় এই জনপ্রিয় ভারতীয় ডিশটি। রান্না প্রেমীদের জন্য আজ থাকছে ধাপে ধাপে চিকেন টিক্কা মাসালার সম্পূর্ণ রেসিপি।

৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ 

চিকেন টিক্কা মাসালা: ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতীয় ও উপমহাদেশীয় খাবারের তালিকায় চিকেন টিক্কা মাসালার জনপ্রিয়তা বহুদিনের। সুগন্ধি মশলা, মাখন এবং ক্রিমের মেলবন্ধনে তৈরি এই পদটি যেকোনো আয়োজনে বা পারিবারিক খাবারেই বাড়তি স্বাদ এনে দেয়। ঘরে বসেই খুব সহজে তৈরি করা যায় রেস্তোরাঁ-স্টাইলে চিকেন টিক্কা মাসালা।

উপকরণ:
চিকেন টিক্কার জন্য-

মুরগির মাংস ৫০০ গ্রাম (কিউব করে কাটা)

দই ½ কাপ

আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

হলুদ ½ চা চামচ

গরম মসলা ½ চা চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

তেল ২ টেবিল চামচ

গ্রেভির জন্য-

পেঁয়াজ কুচি ১ কাপ

টমেটো পিউরি ১ কাপ

আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

ধনিয়া গুঁড়া ১ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

গরম মসলা ½ চা চামচ

ক্রিম ¼ কাপ

মাখন ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

ধনে পাতা সামান্য

রান্নার প্রণালি:
১. চিকেন ম্যারিনেট করা

দই, লেবুর রস, আদা-রসুন বাটা, লাল মরিচ, হলুদ, গরম মসলা ও লবণ মিশিয়ে মুরগির টুকরাগুলো ৩০ মিনিট (সম্ভব হলে ১ ঘণ্টা) ম্যারিনেট করে রাখুন।

২. চিকেন টিক্কা তৈরি

ম্যারিনেট করা মুরগির টুকরাগুলো তেলে প্যান বা গ্রিল প্যানে সোনালি হওয়া পর্যন্ত ভেজে বা গ্রিল করে নিন। টিক্কাগুলো আলাদা রেখে দিন।

৩. গ্রেভি তৈরি

মাখনে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে ভাজুন।
এরপর টমেটো পিউরি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
গ্রেভি ঘন হয়ে এলে অল্প পানি দিয়ে পছন্দমতো কনসিস্টেন্সি ঠিক করুন।

৪. চিকেন টিক্কা মেশানো

গ্রেভির মধ্যে প্রস্তুত করা চিকেন টিক্কা দিয়ে ৫–৭ মিনিট ঢেকে রান্না করুন।
শেষে ক্রিম ও গরম মসলা ছড়িয়ে হালকা নেড়ে নামিয়ে নিন।

৫. পরিবেশন

ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। নান, পরোটা বা জিরা রাইসের সঙ্গে দারুণ লাগে।