বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে তার শুধু চাকরি হারানোই নয়, বরং তার বিরুদ্ধে মামলাও করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো কর্মকর্তা অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলাও দায়ের করা হবে। তিনি আরও বলেন, সংবিধানে ১৩৩টি বিল রয়েছে এবং প্রত্যেকটি অধ্যাদেশ বাস্তবায়নে সরকার কাজ করছে। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ যেসব এলাকায় এ ধরনের অপরাধ ঘটছে, সেখানে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সরকার আইনসংগতভাবে ‘ফ্যাসিস্টদের’ বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।