বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

২১ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ 

মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দলটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ উপস্থিত কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে আটকের পর তাদের কোথায় নেওয়া হয়েছে বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় কংগ্রেস অভিযোগ করেছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করছে সরকার। দলটির দাবি, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গেলেও পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে তাদের কর্মসূচি ভণ্ডুল করা হয়েছে।

অন্যদিকে, এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে আটকের কারণ বা পুলিশের অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।