১৫৯ বছরের পুরোনো আইন বাতিল:সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল’ পাস
৩ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি গণমাধ্যম 'দ্য ডন'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে বাসটি পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথিমধ্যে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেই বাসের বেশ কয়েকজন যাত্রী এই বাসটিতে ওঠেন। এরপরই পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। এদিকে এই মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ। এছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলের চারপাশের সংশ্লিষ্ট সব বিভাগকে উদ্ধারকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন।