রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দূরপাল্লার বাস চলাচল বন্ধ
২১ মে ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা এবং বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানির দাম। টানা দুই দিনের দরপতনের পর বৃহস্পতিবার (২১ মে) বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। এতে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এই কঠোর বার্তায় ইঙ্গিত মিলেছে যে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখনই নরম অবস্থানে যাচ্ছে না। ট্রাম্প বলেন, কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়া করতে চান না এবং প্রয়োজনে আরও কয়েক দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন।
বিশ্লেষকদের ধারণা, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো স্পষ্ট অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে চাপ তৈরি হয়েছে।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।