বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৩ নভেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ
গত দুই দিন দফায় দফায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পের এ পরিস্থিতিতে আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষ। এর মধ্যেই বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস আরও উদ্বেগ বাড়িয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ এই সতর্কতা জারি করেন।
তিনি জানান, সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশে—২৫ বা ২৬ নভেম্বর একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। তার বিশ্লেষণ অনুযায়ী, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে আঘাত হানতে পারে।
মোস্তফা কামাল পলাশ জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তিনি কৃষকদের দ্রুত জমির পাকা আমন ধান কাটাসহ মাড়াই শেষ করতে পরামর্শ দেন। পাশাপাশি শীতকালীন শাকসবজির চাষিদের বীজ বোনা ও জমিতে সেচের প্রস্তুতি সেরে রাখার আহ্বান জানান। তবে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত দেশজুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকতে পারে।
সমুদ্রগামী জেলেদের উদ্দেশে তিনি বলেন, ২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এ কারণে ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফিরে আসার প্রস্তুতি সম্পন্ন করতে এবং ২৯ নভেম্বরের পর সমুদ্রে নতুন করে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেন।
এ ছাড়া সেন্টমার্টিনমুখী পর্যটকদের জন্য সতর্কতা জারি করে তিনি জানান, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের সমুদ্র অতি উত্তাল থাকতে পারে। ফলে এ সময়ে পর্যটন–সংক্রান্ত ভ্রমণ পরিহার করা নিরাপদ।