শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টা না পেরোতেই সাভারে ৩.৩ মাত্রার ভূমিকম্প


ঢাকা জেলার সাভার উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল।

২২ নভেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ 

২৪ ঘণ্টা না পেরোতেই সাভারে ৩.৩ মাত্রার ভূমিকম্প
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সাভারে অনুভূত এই কম্পনটি ছিল ‘মাইনর ভূমিকম্প’। রিখটার স্কেলে মাত্রা কম হলেও এটি আশপাশের এলাকা কিছুটা কাঁপিয়ে যায়।

এর মাত্র এক দিন আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এ কম্পনের উৎপত্তিস্থল ছিল বলে জানায় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন, এতে বহু মানুষ আহত হন। আহতের সংখ্যা ছয় শতাধিক বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। ভূমিকম্পের পর বিভিন্ন দপ্তর সম্ভাব্য ক্ষয়ক্ষতির তালিকা করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।