বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২১ নভেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ দেশের বিভিন্ন স্থান মিলিয়ে মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু মানুষ আহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে উপস্থিত রয়েছেন। সরকার জনগণকে কোনো গুজব বা বিভ্রান্তিতে না ভুগে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে হটলাইন ও সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে।