শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

‘দক্ষিণে গ্যাস নয়’—গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আন্ধার মানিক নদীতে নৌকা র‍্যালি


কলাপাড়ার আন্ধার মানিক নদীতে পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালিত হয়েছে। ব্যানার–প্ল্যাকার্ডসহ দুই ঘণ্টার র‍্যালিতে দক্ষিণ অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।

১৯ নভেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ণ 

‘দক্ষিণে গ্যাস নয়’—গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আন্ধার মানিক নদীতে নৌকা র‍্যালি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দক্ষিণে গ্যাস দেবেন না: গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫ উপলক্ষ্যে  বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় “কলাপাড়ার আন্ধার মানিক নদীতে “নৌবহর”কর্মসূচি পালন করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচিতে নৌকা র‍্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ডসহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ।

প্রায় দুই ঘন্টাব্যাপী নৌবহর কর্মসূচীতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, নাজমুস সাকিব প্রমুখ ।

বক্তারা গ্যাস সম্প্রসারণ নিরসনে এই উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র  ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। নৌবহর টি আন্ধার মানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদিক্ষিন করে।