বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১২ নভেম্বর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম।
আবহাওয়া অফিস জানায়, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার মাঠ-ঘাট ও শহর। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
স্থানীয় অটোচালকরা জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না, ফলে যাত্রীও কমে গেছে।
আবহাওয়া কর্মকর্তারা জানান, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমবে। নভেম্বরের শেষ দিকে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরজুড়ে কয়েক দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।