শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক, সামান্য কমবে তাপমাত্রা


রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রথম তিন দিন তাপমাত্রা কিছুটা কমবে, পরে ধীরে ধীরে বাড়বে।

১০ নভেম্বর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ 

আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক, সামান্য কমবে তাপমাত্রা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার থেকে বুধবার পর্যন্ত সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

প্রথম তিন দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে, মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বুধবারে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে বৃহস্পতিবার থেকে সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদদের মতে, শুষ্ক মৌসুমি প্রবাহ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, যা শীতের আগমনী ইঙ্গিত দিচ্ছে।