শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা


ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বিদায়ের পর নভেম্বরেই নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে।তবে ২১ নভেম্বরের আগে উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন গবেষক মোস্তফা কামাল পলাশ।রংপুর, রাজশাহী ও খুলনায় বৃষ্টি নেই; সিলেট–চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৭ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ 

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে বিলীন হওয়ার পরেও চলতি মাসে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ২১ নভেম্বরের আগে এমন কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিজের ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিবেশ অনুকূলে নেই। সেই সঙ্গে তিনি সম্ভাব্য বৃষ্টিপাতের একটি সার্বিক চিত্রও দিয়েছেন।

তার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক থেকে দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।