আইনি জটিলতা • সোনাক্ষীর বিকৃত নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তারের পর যুবককে মুক্তির নির্দেশ
১৬ নভেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
ঢালিউডের দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে বিরোধ যেন কিছুতেই থামছে না। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও পাল্টাপাল্টি কটাক্ষের মাধ্যমে আলোচনায় এসেছেন তারা। এবার একে অপরকে ঘিরে নতুন মন্তব্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই তারকার সম্পর্ক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পরীমনির ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস মন্তব্য করেন, একজন শিল্পীর জীবনযাপন সব সময় পরিপাটি ও গোছানো হওয়া উচিত। তার এই বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের সূত্রপাত।
পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য তুলে ধরেন অপু। বিভিন্ন আয়োজনে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও নিজের আপত্তির কথা জানান তিনি।
অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সরাসরি আক্রমণাত্মক ভাষায় অপুকে উদ্দেশ করে "পরগাছা" ও "ব্যাঙাচি" বলেও বিদ্রুপ করেন তিনি।
এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরীমনির নাম সরাসরি উচ্চারণ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর অন্যগুলোও উল্লেখযোগ্য সাফল্য পায়নি বলে মন্তব্য করেন তিনি।
অপু বিশ্বাস বলেন, "যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।"
অপুর এমন বক্তব্যের পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। নিজের পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও তার মন্তব্যে অপু বিশ্বাসকে লক্ষ্য করেই কটাক্ষের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে দুই নায়িকার পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাদের পুরোনো বিরোধ।
এদিকে দুই তারকার এমন প্রকাশ্য বাকযুদ্ধ নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে। অনেকের মতে, অভিনয় ও কাজের প্রতিযোগিতার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়া চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক নয়।