বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৪ আগস্ট ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসের পরিধি বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত ঘাটতির কারণে ক্লাসরুম, ল্যাবরেটরি ও আবাসন সংকট দিন দিন বাড়ছে, যা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে। সীমিত আয়তনের কারণে ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিস্তারে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পরিবহন সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস নেই, আর যে কয়েকটি রয়েছে সেগুলোর বেশিরভাগই অচলাবস্থায় বা জরাজীর্ণ। বৃষ্টির দিনে সিট ভিজে যাওয়া এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে অনেক সময় বাসের দরজা ধরে ঝুলতে হয়।
জানা যায়, প্রায় দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রথম ধাপ শেষ হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপের উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় ৩ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকল্পের পরিচালনার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজন শিক্ষককে (পিডি) দিয়েছে।
২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু এত সংখ্যক বিভাগের জন্য শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৩৬টি, যেখানে প্রয়োজন অন্তত ৭৫টি। ফলে একাধিক বিভাগের ক্লাস এক কক্ষে ভাগ করে নিতে হচ্ছে। এছাড়া মাত্র চারটি আবাসিক হলে সর্বোচ্চ ২ হাজার শিক্ষার্থী থাকার সুযোগ থাকায় অধিকাংশকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হয়। উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যে ৩৫টি গাড়ি সংগ্রহের কথা থাকলেও ২০২৫ সাল পর্যন্ত এসে মাত্র ২২টি কেনা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস রয়েছে মাত্র ১১টি, যা ১০ হাজার শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয়।