জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৫ আগস্ট ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের পাহারাদার আবু সাইদকে (৬৭) হাত-পা বেঁধে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিংগা দিগলগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে উপজেলার কলিংগা গ্রামে নূর মোহাম্মদ এর ডিপ টিউবওয়েলে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্বপালন করে আসছেন আবু সাঈদ। গত রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।