জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৭ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
রাজধানীর চানখাঁরপুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সেইসঙ্গে ভাষণ বাজাতে ব্যবহৃত দুটি সাউন্ড বক্সও জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখাঁরপুল মোড়ে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে একজনের নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। পরে সেগুলো জব্দ করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদসহ সাউন্ড পরিচালনায় থাকা অপর একজনকে আটক করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ ঘটনায় তাদের আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।