এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৮ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর আবারও একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (আজ) বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।
মির্জা ফখরুল জানান, গতকাল বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুষ্কৃতকারীরা গুলি চালিয়ে আজিজুর রহমান মুসাব্বিরকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিজুর রহমান মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।