এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২ জানুয়ারী ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪১ সদস্যবিশিষ্ট জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। ১ জানুয়ারি রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মো. ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে থাকবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার ও ড. জিয়াউদ্দিন হায়দার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাহদী আমিনকে।
কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন হাবিব উন নবী খান সোহেল। মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। সাংবাদিক সালেহ শিবলীসহ বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও পরিচিত নেতা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুম।
অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।