এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। মঞ্চে বসানো হয়েছে আধুনিক এলইডি স্ক্রিন। স্ক্রিনে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবির ওপর বড় অক্ষরে লেখা রয়েছে— ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’।
বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ, আলোকসজ্জা ও সাজসজ্জার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও তোরণে সাজানো হয়েছে পুরো এলাকা। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই সংবর্ধনাস্থলে অবস্থান নেন এবং খোলা আকাশের নিচেই রাত কাটান।
বৃহস্পতিবার ভোরেই মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে উপস্থিত হতে থাকেন। তাদের উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম টহল দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া মঞ্চে অবস্থান নিয়েছেন তারেক রহমানের নিজস্ব বিশেষ নিরাপত্তা টিমের সদস্যরা। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। পূর্বাচল, কুড়িল ও বিমানবন্দর এলাকার বাসিন্দারা সন্তানদের সঙ্গে নিয়ে সংবর্ধনাস্থল দেখতে আসেন।
সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু তারেক রহমানের আগমনের। দীর্ঘ প্রবাসজীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আবেগ, উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা।