এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ভোলা থেকে ১৫টি লঞ্চ রিজার্ভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ১৫টি লঞ্চ ছাড়াও ভোলা-ঢাকা রুটে নিয়মিত চলাচল করা লঞ্চ ও সড়ক পথে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ভোলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপির নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাট ও চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে একাধিক লঞ্চ বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে রাত ১০টা পর্যন্ত ভোলা জেলার বিভিন্ন ঘাট থেকে রিজার্ভ লঞ্চগুলো ছেড়ে যাবে।
দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এক প্রকার বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে দ্বীপজেলা ভোলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মী।
ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জেলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। লঞ্চযোগে কেউ কেউ ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন, আবার কেউ কেউ আগামী ২৪ ডিসেম্বর সকাল থেকে দলবদ্ধভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ২৫ ডিসেম্বর সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন।
১৫টি লঞ্চের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ৪টি লঞ্চ, দৌলতখান থেকে ১টি,বোরহানউদ্দিন থেকে ২টি, লালমোহন থেকে ২টি,তজুমদ্দিন থেকে ১টি,চরফ্যাশন থেকে ৪টি ও মনপুরা উপজেলা থেকে ১টি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় রওনা হওয়া ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ জানান, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েও ভোলার বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে বাংলাদেশে প্রথম শহীদ হয়েছেন ভোলার শহীদ রহিম ও আলম। সুতরাং সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফিরে পাওয়ার নতুন বাংলাদেশে আগামী কাল ২৫ ডিসেম্বর শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান দেশে ফিরবেন। তাই তাকে একনজর দেখতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ভোলা-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি,গত ৫আগস্ট দেশ দ্বিতীয় বারের মত দেশ স্বাধীন হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন বহুল কাঙ্খিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি দেশে ফিরছেন,এটা আমাদের জন্য আনন্দের। আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে জেলার ৭ উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকা যাবেন। স্থানীয় উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।