শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ ডিসেম্বর


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ 

১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ ডিসেম্বর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “একটা স্বস্তির বার্তা নিয়ে আমি এসেছি। আপনাদের জানাচ্ছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় নেতা দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন।”

তিনি বলেন, “বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে সামনে থেকে পরিচালনা করেছেন। গণতন্ত্র উত্তরণের সংগ্রামে তার নেতৃত্ব সাফল্যের পরিচয় দিয়েছে। আবারও বলছি, আগামী ২৫ ডিসেম্বর আমাদের সংগ্রামী নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “শুধু আমাদের পক্ষ থেকে নয়, দেশের সকল মানুষের পক্ষ থেকেই আমরা তার এ আগমনকে স্বাগত জানাই। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি তারেক রহমান দেশে এলেই সেসব বাধা অনেকটাই দূর হয়ে যাবে।”উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার সাজার রায় বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।গত কয়েক মাস ধরে বিএনপির নেতারা তারেক রহমানের শিগগির দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। এবার প্রথমবারের মতো দলের মহাসচিব সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে