পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৩ জানুয়ারী ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো হলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, তারা যেন শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট প্রেরণ করেন। মনে রাখতে হবে, সব পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচন কমিশন আরও জানায়, বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতীত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসাররা গ্রহণ করবেন না। এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটার, ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
ইসির তথ্যমতে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসরত ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।